ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের। সরবরাহে কোনো ঘাটতি নেই, গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহের অনুরোধ

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান।

এক বার্তায় তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ বাস্তবে জ্বালানি তেলের সরবরাহে কোনো ধরনের ঘাটতি নেই এবং সংকট সৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, গুজবের প্রভাবে অনেকেই অপ্রয়োজনীয়ভাবে পেট্রোল পাম্পে ভিড় করছেন এবং প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন। এ ধরনের আচরণ কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি করতে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরে স্বাভাবিক নিয়মে জ্বালানি সংগ্রহ করার আহ্বান জানান তিনি।

ইউএনও মনিরুজ্জামান বলেন, গুজব ছড়ানো এবং যাচাই-বাছাই ছাড়া গুজব প্রচার করা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তিনি সকলকে শুধুমাত্র সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার না করার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, জনসচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই গুজব প্রতিরোধ করা সম্ভব। তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে শান্ত ও সচেতন থাকার পাশাপাশি সময়, অর্থ ও সম্পদের অপচয় থেকে বিরত থাকার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের। সরবরাহে কোনো ঘাটতি নেই, গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহের অনুরোধ

আপডেট সময় : ০৭:০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬