ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

কাঁঠালিয়ায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোবাসায় সিক্ত হলেন ৫ম শ্রেণির নিছা

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

ঝালকাঠি কাঁঠালিয়ায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও সহপাঠিদের ভালোবাসায় সিক্ত হলেন প্রাথমিক জাতীয় শিক্ষা পদক পাওয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাহছিনা পারভিন নিছা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ৫১ নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় তাকে সংবর্ধনা দেয়। বিদ্যালয়ে পৌছালে শিক্ষক অভিভাবক ও সহপাঠিরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তানিয়া। এতে বক্তব্য রাখেন শিক্ষক শিপ্রা রানী, মো.নজিবুর রহমান, লিনা পারভিন, মো.নাসির উদ্দিন, আফরোজা আক্তার, হাফছা আক্তার ও ৫ম শ্রেণীর শিক্ষার্থী তানিসা আক্তার প্রমূখ।

এর আগে গত বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিছাসহ পদক পাওয়া শিক্ষার্থীদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিছার বাবা বিএনপি করার কারণে, পুলিশ তাকে ধরতে বাড়ী আসছিল। নিছা তখন বিষণ ভয় পায়। পুলিশ তার বাবাকে না পেয়ে তার মাকে অনেক বাজে কথা বলেছে। নিছার মুখ থেকে এমন কথা শুনে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরেন।

এবছর এ উপজেলা থেকে নিছাসহ অন্যান্য বিদ্যালয় থেকে পাঁচ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন।

নিছার মা ৫নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভিন বলেন, আমার দুই মেয়ের মধ্যে নিছা ছোট। ওর এ অর্জনে আমরা পরিবারে সবাই বিষণ খুশি।

বিদ্যালয় প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তানিয়া বলেন, নিছা আমাদের গর্ভ। নিছা ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পাওয়ার কারণে দেশের মানুষ এ বিদ্যালয়ের নাম জেনেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে,এম জামান জানান, উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগীতায় ৫জন সরকারি প্রাথমিক পদক পেয়েছে। এটা আমাদের অহংকার। আমি পদক পাওয়া শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাঁঠালিয়ায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোবাসায় সিক্ত হলেন ৫ম শ্রেণির নিছা

আপডেট সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬