ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিচারকাজ বর্জন করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। একই সঙ্গে অভিযুক্ত বিচারক সুজন মিয়ার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে জেলা বার ভবনের সামনে আইনজীবীরা জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাঁরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আবার বার ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানি চলাকালে বিচারক সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে পেপার ওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ। এতে সাবিহা সুলতানা নামের এক নারী শিক্ষানবিশ আইনজীবী আহত হন। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন আইনজীবীরা।

প্রতিবাদ সমাবেশে আইনজীবী নেতারা বলেন, প্রকাশ্য আদালতে একজন নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। আদালতে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত বিচারকের দ্রুত অপসারণের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন ও বিচারকাজ বর্জন কর্মসূচি চলবে।

এদিকে ঘটনার পর গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বিচারক সুজন মিয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে ওই ম্যাজিস্ট্রেটের বিচারিক (আমলি) ক্ষমতা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬