ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)-এর একটি পর্যালোচনা সভা আজ ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি বিষয় পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার শুরুতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ২০২৩ সালের এপ্রিল মাসে প্রণীত কেন্দ্রীয় কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে ২০টি ইউনিটে বাস্তবায়িত কৌশলগত পরিকল্পনার ফলাফল তুলে ধরা হয়। প্রশিক্ষণ কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণ, কমিটিসমূহে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন এবং জনসম্পৃক্তিমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। অংশগ্রহণকারীদের মধ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ধারণাগত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে চাহিদা নিরূপণ, বিদ্যমান কৌশলগত কর্মপরিকল্পনা হালনাগাদকরণ এবং তার কার্যকর বাস্তবায়ন।

সভায় বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধিদলে আরও ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, এমপি।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির চিফ অব পার্টি আমিনুল এহসান, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলাম।

উল্লেখ্য, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও)-এর সহায়তায় বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬