ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁর আত্রাইয়ে মাদকাসক্ত ব্যক্তির হামলায় আহত কয়েকজন অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

Oplus_131072

নওগাঁর আত্রাই উপজেলার ১ নম্বর শাহাগোলা ইউনিয়নের শাহাগোলা হিন্দুপাড়া এলাকায় শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে এক মাদকাসক্ত ব্যক্তির হামলায় অন্তত ৩ থেকে ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজু নামে এক ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলায় কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে অভিযুক্ত সাজুকে আটক করে আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর আত্রাইয়ে মাদকাসক্ত ব্যক্তির হামলায় আহত কয়েকজন অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ

আপডেট সময় : ০৭:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬