ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টা
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৩) পৃথক ও বিশেষ অভিযানে ২১৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’ এবং একটি মোটরসাইকেলসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান আলালের সহোদর ভাই, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও এলাকার শীর্ষ মাদক কারবারি মো. আমিনুল ইসলাম আতাউর রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদক আটকের এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে সিপিসি-৩ র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় একটি নির্দিষ্ট পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ১০০ সিসির একটি হিরো মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেলটি থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ২১৩ বোতল ফেন্সিডিলসমজাতীয় এসকাফ উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন,মো. আমিনুল ইসলাম আতাউর (৩৮) গাইবান্ধা পৌর এলাকার ফকিরপাড়া গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে। তিনি গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান আলালের সহোদর ভাই। অনুসন্ধানে জানা যায়, তিনি মাদক মামলার একজন সাজাপ্রাপ্ত আসামি।

অপর আসামি শ্রী শিপলু চন্দ্র মোহন্ত (৩৩) গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকার (ছোট দুর্গাপুর) গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মোহন্তের ছেলে।

র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আতাউর একা নন, তার পুরো পরিবার দীর্ঘ দিন ধরে লাভজনক এই অবৈধ মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতীতেও আতাউরের স্ত্রী এবং ছোট ভাই আরিফসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা দায়ের হয়েছে। এছাড়া,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের দলীয় ও রাজনৈতিক পরিচয় এবং প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিল। এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্ন সীমান্ত ও উৎস থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে গাইবান্ধা ও রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্তে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১৩ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬