ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

টাঙ্গাইল ক্লাবে মুক্ত পাঠাগার উদ্বোধন

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার পরিবেশ সম্প্রসারণের লক্ষ্যে মো: আবুল হোসেনের সৌজন্যে ঐতিহ্যবাহী টাঙ্গাইল ক্লাবে একটি মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান। তিনি বলেন, একটি সমাজকে আলোকিত করতে বইয়ের বিকল্প নেই। মুক্ত পাঠাগার নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো: লুৎফর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদি সালমান, সমাজসেবক ও জয়িতা লুৎফা আক্তার মিতা, লেখক ও প্রকৌশলী মো: রুহুল আমীন, দৈনিক ইন্তেজার পত্রিকার সম্পাদক এবিএম আব্দুল হাই, ছায়ানীড়ের প্রকাশক তারুণ্য তাওহীদ, জনসংযোগ বিভাগের কর্মকর্তা তাহমিনা আক্তার আশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মুক্ত পাঠাগার কেবল বই পড়ার স্থান নয়, এটি একটি আলোকিত সমাজ গঠনের আন্দোলন। পাঠাভ্যাস বৃদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সৃজনশীল চিন্তার প্রসারে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, এ পাঠাগারের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের কৃতি সন্তান ও ছায়ানীড়ের পৃষ্ঠপোষক মো. আবুল হোসেন। তাঁর এই মহতী উদ্যোগকে উপস্থিত অতিথিরা আন্তরিকভাবে স্বাগত জানান এবং সমাজে জ্ঞানচর্চা বিস্তারে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইল ক্লাবে মুক্ত পাঠাগার উদ্বোধন

আপডেট সময় : ০৮:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬