ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

লালপুরে মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

স্বাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলার একটি মুরগির খামারে শেয়ালের উপদ্রব ঠেকাতে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শিহাব প্রামাণিক (৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব প্রামাণিক ভাটপাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ছফের প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খামারি রায়হান উদ্দিন শেয়ালের আক্রমণ থেকে তাঁর মুরগির খামার রক্ষার উদ্দেশ্যে খামারের চারপাশে জিআই (গ্যালভানাইজড আয়রন) তারের বেষ্টনী তৈরি করেন। রাতে ওই তারে বিদ্যুতের সংযোগ দেওয়া হতো বলে জানা গেছে।

নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, শিহাব প্রামাণিক তাঁর ছেলে সোহানের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে রাতের কোনো এক সময় বাড়ির পাশের ওই খামারের দিকে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত জিআই তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট সময় : ০৯:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬