নওগাঁ জেলার পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৭:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন আগ্রাদ্বিগুন থেকে সাপাহারগামী পাকা সড়কের ভেড়িয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভেড়িয়াপাড়া গ্রামের আজিবর রহমানের পান-বিড়ির দোকানের সামনে থেকে শ্রী মিলন রায় (৩২), পিতা- মৃত রামকমল রায়, সাং- দিবর ধোয়াপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে ১০০ (একশত) পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।















