ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি

ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নওদাপাড়া দোতলা মসজিদ এলাকায় ফজরের নামাজের পর খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত আলামিন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরব সরদারের ছেলে।
খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তাঁরা বৈদ্যুতিক তারে আলামিনের মরদেহ আটকে থাকতে দেখেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পোল্ট্রি খামারটি উপজেলার জগন্নাথপুর বালুর খাদ এলাকার মুক্তার প্রাং এর ছেলে সজিব নওদাপাড়া দোতলা মসজিদ এলাকার তালেব প্রাং এর ছেলে বিশু প্রাং এর কাছ থেকে ভাড়া নিয়ে প্রায় তিন বছর যাবৎ খামারের কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬