ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাল্টা দেখতে এসে ক্রেতা হচ্ছেন দর্শনার্থীরা, হানিফের বাগান ঘিরে বাড়ছে আকর্ষণ নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা পাবনায় নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে থানা ঘেরাও, দুপক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ ট্রেন স্টপেজ পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাবনা-ঢাকা ট্রেন চালু আজ, দাশুড়িয়ায় স্টপেজের দাবিতে মানববন্ধন  কাঁঠালিয়ায় ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী ও ভারতীয় নারী আটক ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক

মাল্টা দেখতে এসে ক্রেতা হচ্ছেন দর্শনার্থীরা, হানিফের বাগান ঘিরে বাড়ছে আকর্ষণ

শাকিল ইসলাম, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাগানে ঢুকতেই চোখে পড়ে থোকায় থোকায় ঝুলে থাকা মাল্টা। কেউ গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আবার কেউ গাছ থেকে মাল্টা পেড়ে খাচ্ছেন। বাগান ঘুরে ফেরার সময় অনেকের হাতেই দেখা যায় মাল্টাভর্তি ব্যাগ কিংবা ফলের চারা। এখানে ঘুরতে আসা মানুষদের অনেকেই হয়ে উঠছেন ক্রেতা। মাল্টার স্বাদ নিতে এসে কিনে নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য ফল, কেউবা নিচ্ছেন নতুন বাগান করার স্বপ্ন নিয়ে চারা।

এটি কোনো পর্যটনকেন্দ্র নয়। রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের হানিফ আলী মণ্ডলের গড়ে তোলা কৃষি খামার। ১৬ বিঘা জমির এই খামার এখন স্থানীয় মানুষের কাছে মাল্টার বাগান হিসেবেই পরিচিত। বিশেষ করে মাল্টা পাকার মৌসুমে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই বাড়তে থাকে দর্শনার্থীদের আনাগোনা। শুক্র ও শনিবার ছুটির দিনে ভিড় জমে সবচেয়ে বেশি।

রাজশাহী শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এই বাগানে শুধু চারঘাট নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ঘুরতে আসেন। কেউ আসেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। বাগানের মালিক হানিফ মণ্ডল নিজেই দর্শনার্থীদের মাল্টা কেটে খাওয়ান। পছন্দ হলে ২০০ টাকা কেজি দরে কিনে নেন অনেকে। পাশাপাশি বিক্রি হচ্ছে মাল্টার কলম করা চারাও।

২০১৯ সালে মাত্র ৯ বিঘা জমি লিজ নিয়ে এই কৃষি উদ্যোগ শুরু করেন হানিফ। পরে জমির পরিমাণ বাড়িয়ে করেন ১৬ বিঘা। রাজশাহী কলেজ থেকে স্নাতক শেষ করা হানিফের ছোটবেলা থেকেই গাছপালার প্রতি আগ্রহ ছিল। বাবার বাগান দেখভাল করতে গিয়ে কৃষির প্রতি সেই ভালো লাগা আরও বাড়ে। একপর্যায়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনার চেয়ে বাগান গড়ার স্বপ্নকেই গুরুত্ব দেন তিনি।

শুরুতে ৯ বিঘা জমিতে পেয়ারা বাগান ছিল। সেই বাগানের ভেতরেই মাল্টাগাছ লাগান। কয়েক বছর পেয়ারা উৎপাদনের পর গাছগুলো সরিয়ে মাল্টার বাগান সম্প্রসারণ করেন। বর্তমানে তাঁর খামারে বিভিন্ন প্রজাতির মাল্টার পাশাপাশি রয়েছে চায়নিজ কমলা, বারোমাসি কতবেল, পেয়ারা, আনার, বারোমাসি আমড়া ও আমের বাগান। পাশাপাশি আবাদ হচ্ছে বিভিন্ন রবিশস্য।

হানিফের ভাষ্য, একটি মাল্টাগাছে এক থেকে দেড় মণ পর্যন্ত ফল ধরে। ফেব্রুয়ারি- মার্চে গাছে ফুল আসে। ফলের গুটি আসার সময় প্রয়োজনীয় পরিচর্যা ও স্প্রে করতে হয়। গাছের গোড়ায় প্রাকৃতিক ও পরিমিত রাসায়নিক সার প্রয়োগ করলেই ভালো ফলন পাওয়া সম্ভব।

তিনি জানান, এক মৌসুমে মাল্টা বিক্রি করে উৎপাদন খরচ বাদে ১০ থেকে ১২ লাখ টাকা আয় হয়। এ ছাড়া বছরজুড়ে বিভিন্ন ফল ও চারা বিক্রি করে আয় হয় আরও ১৫ থেকে ২০ লাখ টাকা। সবচেয়ে বড় সুবিধা হলো, ফল কিংবা চারা বিক্রির জন্য তাঁকে বাজারে যেতে হয় না। বাগানে আসা দর্শনার্থী ও ক্রেতারাই কিনে নিয়ে যান।

হানিফ বলেন, ছোটবেলা থেকেই গাছগাছালির প্রতি ভালো লাগা ছিল। বাবার বাগান দেখাশোনা করতে গিয়েই কৃষির প্রতি আগ্রহ তৈরি হয়। নিজের স্বপ্ন থেকেই এই খামার গড়ে তুলেছি। এখন বাগানে মানুষ ঘুরতে আসেন, ফল খান, আবার চারা কিনে নিয়ে যান। বিষয়টি আমার কাছে আনন্দের।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, রাজশাহী অঞ্চলকে সাধারণত আমের জন্যই বেশি চেনেন মানুষ। তবে এখানে আম ছাড়াও বিভিন্ন ধরনের ফল চাষের সম্ভাবনা রয়েছে। চারঘাটে মাল্টার ভালো ফলন প্রমাণ করে, রাজশাহীর মাটিতেও বাণিজ্যিকভাবে মাল্টা চাষ সম্ভব। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করে চাষ করতে পারলে এটি কৃষকদের জন্য লাভজনক হতে পারে।

একসময় নিজের শখ থেকে শুরু করা হানিফের বাগান এখন ফল উৎপাদনের পাশাপাশি মানুষের অবসর কাটানোর জায়গা হয়ে উঠেছে। কেউ আসছেন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে, কেউ খুঁজছেন সুস্বাদু ফল, আবার কেউ ফিরছেন নতুন উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা নিয়ে। এভাবেই একটি কৃষি খামার ঘিরে তৈরি হচ্ছে কৃষি ও দর্শনার্থীদের এক নতুন মেলবন্ধন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাল্টা দেখতে এসে ক্রেতা হচ্ছেন দর্শনার্থীরা, হানিফের বাগান ঘিরে বাড়ছে আকর্ষণ

আপডেট সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬