ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেড়ায় শতাধিক পুলিশ সদস্যের বিশেষ টহল ও অভিযান ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারবার, আটক ২ বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই ও চালককে শ্বাসরোধে হত্যা, ৮ ঘণ্টায় গ্রেফতার ৪ আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে, এমপি ফয়সল আমিন চান্দিনায় ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা  ঠাকুরগাঁওয়ে  বৃষ্টিতে মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক মাল্টা দেখতে এসে ক্রেতা হচ্ছেন দর্শনার্থীরা, হানিফের বাগান ঘিরে বাড়ছে আকর্ষণ নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান

বেড়ায় শতাধিক পুলিশ সদস্যের বিশেষ টহল ও অভিযান

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে শতাধিক পুলিশ সদস্যের সমন্বয়ে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলীর সার্বিক তত্ত্বাবধানে এবং পাবনার পুলিশ সুপার আবু আশরাফের নির্দেশনায় আজ রবিবার এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এতে জেলা পুলিশের শতাধিক সদস্য অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে বেড়া পৌরসভার সিন্ডবি মোড়, ইছামতি সিনেমা হল মোড়, বৃশালিখা, হাতিগাড়া, ছোট পয়না, বড় পয়না ও সুম্ভুপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্যরা টহল দেন। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার কয়েকটি এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ তৎপরতা চালানো হয়। যেকোনো ধরনের সংঘাত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

পাশাপাশি বিভিন্ন মোড় ও জনসমাগমস্থলে নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এ ধরনের টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেড়ায় শতাধিক পুলিশ সদস্যের বিশেষ টহল ও অভিযান

আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬