সাতকানিয়ার কেরানীহাটে উপজেলা প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ১১:২৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় মোটরযানের ড্রাইভারদের লাইসেন্স, গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন রুট পারমিট, হেলমেট পরিধান ইত্যাদি বিষয় চেক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৮টি মামলায় মোট ৭৭ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগীতা করেন চট্টগ্রাম বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক মো: শাহাদাত হোসেন ও সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।




















