ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ছাত্রজনতার অভ্যূত্থানের নতুন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক : হাবিবুর রহমান হাবিব

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পতন হয়েছে।

ফলে ১৫ বছর পর এবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রজনতার অভ্যূত্থানের নতুন এ বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সবধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নেতৃবৃন্দ সচেষ্ট রয়েছেন। শহীদ জিয়ার আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপির আদর্শে ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা যারা আছি, সবাই নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছি।

এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, ‌পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ,বিএনপি নেতা দুলাল মন্ডল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তুহিন বীন সিদ্দিক, বিএনপি নেতা ফজলুর রহমান, রুবায়েত কল্লোল, বিএনপি নেতা জব্বার ,বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন, জেলা মহিলাদলের সভাপতি পূর্ণিমা ইসলাম, সাধারন সম্পাদক মেহেরুন শাজাহান, সাংগঠনিক সম্পাদক নাজ, পৌর শাখার সভাপতি রোকেয়া আক্তার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, পৌর যুবদলের সদস্য সচিব আলী যুবায়ের প্রতীক,‌পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল কবির, কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক আশরাফ আলী টিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন, মন্দির, ক্লাব কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করে প্রতিটি মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে বেগম খালেদা জিয়ার উপহার তুলে দেন হাবিবুর রহমান হাবিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রজনতার অভ্যূত্থানের নতুন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক : হাবিবুর রহমান হাবিব

আপডেট সময় : ০২:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪