সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নৌ বাহিনী কমান্ডার’র বিরুদ্ধে ঈশ্বরদীতে জমি দখলের অভিযোগ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার জাকিরুল ইসলাম অবৈধভাবে জমি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পৌর এলাকার নূর মহল্লায় ভুক্তভোগী নিজ বাড়িতে লিখিত বক্তব্য পাঠ করেন আশিউর মল্লিক মিঠু।
তিনি বলেন, দীর্ঘ ২২ বছর নিজাম উদ্দিনের ছেলে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার জাকিরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্নভাবে মামলা করে হয়রানি করে আসছেন।
এ অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ সময় জাকিরুল ইসলামের তিন ভাই গোলাম মোস্তফা খোকন, আনোয়ার মল্লিক বাপ্পি, আল মামন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















