ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

টাঙ্গাইল মধুপুর থেকে অভিনব কায়দায় অপহরণ আশুলিয়া থেকে উদ্ধার

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর থেকে অভিনব কায়দায় ২ জনকে অপহরণ করার পর মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে মধুপুর পৌরসভার জামালপুর রোড থেকে সদ্য দুবাই ফেরৎ ফরহাদ হোসেন ও তার বন্ধু মনিরুজ্জামান মনিরকে অভিনব কায়দায় অপহরণ করা হয় বলে জানা যায়।
তাহারা মধুপুর উপজেলাধীন কুড়াগাছা পূর্বপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে ফরহাদ হোসেন (৩২) এবং তার বন্ধু একই এলাকা আজগর আলীর ছেলে মনিরুজ্জামান মনির (২৮)।

মধুপুর থানার তদন্ত অফিসার মোঃ রাসেল আহমেদ জানান, একটি অপহরণকারী চক্র তাদেরকে মোবাইলে জানায়, মধুপুর জামালপুর রোডের সুন্দরবন কোরিয়ার সার্ভিসে কিছু ঔষধপত্র আছে তা নেওয়ার জন্য। কোরিয়ার সার্ভিসে তারা খোঁজ নিয়ে কোনো ঔষধ পায়নি। সেখান থেকে বের হওয়ার পর তারা জানতে পারে তাদেরকে অপহরণ করে আশুলিয়ায় আনা হয়েছে।
পরবর্তীতে মুক্তিপণের টাকার জন্য তাদের দিয়ে ফোন করালে ফরহাদের পিতা রশিদ মিয়া ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায় কিন্তু অপহরণকারী আবারও ফোন করে আরও ৯০হাজার টাকা দাবী করে।
ভুক্তভোগী রশিদ মিয়া কোনো উপায়ন্তর না দেখে মধুপুর থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মধুপুর থানার তদন্ত অফিসার মোঃ রাসেল আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান খোঁজে বের করেন।

পরবর্তীতে রাত ৩টার দিকে তদন্ত অফিসার রাসেল আহমেদ এর দিক নির্দেশনায় এসআই হায়দার আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়া জামগড়া থেকে তাদেরকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইল মধুপুর থেকে অভিনব কায়দায় অপহরণ আশুলিয়া থেকে উদ্ধার

আপডেট সময় : ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪