ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বাউফলে জামায়াত নেতাদের উপর হামলা, পাগড়ী ও মুখের দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৪০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দুই সদস্য ও এক সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ওই সময় এক সদস্যের মাথার পাগড়ী ও মুখের দাড়ি ছিড়ে নিয়েছে হামলাকারীরা।

গত শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ বাজারে এ হামলার ঘটনাটি ঘটে।

আহত সূত্র জানায়, গত শুক্রবার পবিত্র জুম্মায় মাওলানা মনিরুজ্জামান ওজিবুল্লাহ বাংলাদশ জামায়তে ইসলামী একটি ইসলামিক দল এবং তার গুরুত্ব নিয়ে নারায়নপাশা জামে মসজিদে আলোচনা করেন। ওই সময় কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হাসেনের ছেলে রাসেল তাকে আলোচনা করতে বাঁধা দেন। বিষয়টি মসজিদে সমাপ্তি ঘটে। কিন্তু ওই একই বিষয় নিয়ে শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ ও রাসেলের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল  আমীরাবাদ বাজারে জামায়াতের সদস্য অজিবুল্লাহ, মোঃ নাঈম আবদুল্লাহ ও আল আমীনকে একসাথে পেয়ে তাদের উপর হামলা করে এবং দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

জরুরী বিভাগের ডাক্তার জানান, আহত তিনজনের মধ্যে আল আমীনের অবস্থা আশংকাজনক। মো. আবদুল্লাহ জানান, তার বৃদ্ধা মা প্রাণ ভিক্ষা চেয়ে তাকে ছাড়িয়ে আনেন এই শর্তে যে , তিনি আর কোনদিন জামায়াতে ইসলামী সংগঠনের সাথে জড়িত হবেন না। অভিযোগের বিষয় মিরাজের সাথে তার মুঠোফান(০১৭১০২৯৬৬২৪) যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয় বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হাসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাউফলে জামায়াত নেতাদের উপর হামলা, পাগড়ী ও মুখের দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল!

আপডেট সময় : ০৩:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪