সংবাদ শিরোনাম ::
পাবনা সুজানগর উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেত্রী সারমিন সুলতানার মতবিনিময় সভা
জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে
পাবনা সুজানগর উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেত্রী সারমিন সুলতানার মতবিনিময় সভা
পাবনা সুজানগর উপজেলা আহম্মদপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান মোতাহার আলী শেখের কন্যা ও ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য সারমিন সুলতানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৯-০১-২০২৪ইং) শুক্রবার সন্ধ্যায় উপজেলার আহম্মদপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বারেক এফ রহমান স্পোটিং ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল খানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তারেকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ শেখ লান্টু,আমিনপুর থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোতাহার আলী শেখের ছেলে মাহফুজুর রহমান সেলিম, আওয়ামী মহিলা লীগের নেত্রী রাবেয়া বেগম, আওয়ামী নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
ছোট বেলা থেকেই তিনি বাবার রাজনৈতিক কর্মকাণ্ড দেখেছেন,ইডেন কলেজ পড়াশোনা করা অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে লালন করে এত দুরে এসেছেন।
বাবার আদর্শ কাজে লাগিয়ে তিনি এই ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিক করতে চান।
উল্লেখ্য গত ৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মৃত্যুবরণ করেন।
















