ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মানবন্ধন

আল আমিন বিন আমজাদ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের বড়পুকরিয়া কয়লাখনির পার্শ্বে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ এলাকায় সোলার প্লান্ট এর কাজ শুরু করার প্রতিবাদে মানববন্ধ করেছে এলাকাবাসী। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী সকল ১১ টায় পাতরাপাড়া মোড়ে মানবন্ধন করেন কয়েকটি গ্রামের ১ হাজার নারী পুরুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোন্তাসির আফসানী সাগর। তিনি বলেন,এই এলাকায় বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ লোকজনের চাষা-বাদী জমিতে হঠাৎ করে কে বা কাহারা ঘেরা বেড়া দিচ্ছে, পরে আমরা জানতে পারি এখানে সোলার প্লান্ট এর কাজ করা হবে। কিন্তু এ কাজ সম্পর্কে এলাকাবাসী কেউ অবগত নয়। আমরা এখন পর্যন্ত পূর্নাঙ্গ ক্ষতিপূরণ পাইনি।পূর্নাঙ্গ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমরা এই কাজ শুর করতে দিব না। আমরা এখনো মসজিদ, মাদ্রাসা, কবর স্থান সহ ঘরবাড়ী ফাটলের ক্ষতিপূরণ এখনো পাইনি। একটি কুচক্রীমহল আমাদের ক্ষতিপূরণ না দিয়েই এখানে সোলার প্লান্ট এর কাজ শুরু করার পায়তারা করছে। আমাদের কয়ল খনি কর্তৃপক্ষে সঙ্গে গত ১ মে ২০০৯ইং সালে ১০ দফা চুক্তি হয়েছে। সেই চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখানে কোন সোলার প্লান্ট করতে দেওয়া হবে না। খনি কর্তৃপক্ষ এই এলাকার মানুষের সঙ্গে প্রতারনা করেছে। তারা আমাদের কোন কথা এবং আন্দোলনে কর্ণপাত করছে না। মানববন্ধনে অন্যান্যদরে মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাতরা পাড়া গ্রামের মোঃ রেজওয়ান বাপ্পী, মোঃ আসাদ সরকার, মোঃ কিবরিয়া, মোঃ হাফিজুর রহমান। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহন করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মানবন্ধন

আপডেট সময় : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪