ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,সমন্বিত উদ্যোগের ওপর জোর এমপি মান্নানের!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

নবীনগর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে নির্বিঘ্ন সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি সমস্যার সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। তিনি উপজেলার বিদ্যুৎ সরবরাহের বৈষম্য, তীব্র যানজট, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

​মুক্ত আলোচনায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।

​সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,সমন্বিত উদ্যোগের ওপর জোর এমপি মান্নানের!

আপডেট সময় : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬