ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

আত্রাই উপজেলায় স্বামীর পরিত্যক্ত কহিনূরের মানবেতর জীবন: দুই ছেলেকে নিয়ে চরম দুর্ভোগ, মেলেনি সরকারি সহায়তা।

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়া গ্রামের বাসিন্দা কহিনূরের জীবন এখন যেন এক অন্তহীন সংগ্রামের নাম। স্বামী দীর্ঘদিন আগে তাকে ছেড়ে চলে যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কহিনূর মানসিক ভারসাম্যহীন। তার ১৩ বছর বয়সী বড় ছেলে একজন প্রতিবন্ধী। আর ৭ বছর বয়সী ছোট ছেলেটি দীর্ঘদিন ধরে অপুষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ ও দারিদ্র্যের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত।

পরিবারটির বসবাস একটি জরাজীর্ণ, স্যাঁতসেঁতে ঘরে। দীর্ঘদিন এমন পরিবেশে থাকার ফলে কহিনূর নিজেও চর্মরোগে আক্রান্ত হয়েছেন। তার কান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রোগ ছড়িয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টির অভাবে দিন দিন তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে।

সবচেয়ে হতাশার বিষয় হলো, একই পরিবারের দুইজন প্রতিবন্ধী থাকলেও তারা এখনো কোনো প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ড কিংবা অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেননি। কহিনূরকে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকেই তার জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে গেলেও বাস্তবে কোনো সহযোগিতা মেলেনি।

স্থানীয় সচেতন মহলের দাবি, কহিনূর ও তার পরিবারের বিষয়টি দ্রুত তদন্ত করে তাদের সরকারি সহায়তার আওতায় আনা হোক। পাশাপাশি চিকিৎসা, খাদ্য সহায়তা এবং নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

মানবিক এই পরিবারটির পাশে সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুত সহায়তা পৌঁছালে হয়তো কহিনূর ও তার দুই সন্তানের জীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্রাই উপজেলায় স্বামীর পরিত্যক্ত কহিনূরের মানবেতর জীবন: দুই ছেলেকে নিয়ে চরম দুর্ভোগ, মেলেনি সরকারি সহায়তা।

আপডেট সময় : ০৭:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬