ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আত্রাইয়ের বন্যায় অসহায় সফিক দম্পতি: মাথার ওপর পলিথিন, ঘরে নেই খাবার, নেই কোনো সরকারি সহায়তা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

আত্রাই উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দেখা মিলল এক অসহায় বৃদ্ধ দম্পতির। আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামের প্রায় ৭০ বছর বয়সী সফিক চাচা ও তাঁর স্ত্রী চরম মানবেতর জীবনযাপন করছেন।

যে সময় আমরা বৃষ্টিকে উপভোগ করি, সেই সময়টাতেই তাঁদের লড়াই শুরু হয়। চালের ফুটো দিয়ে টপটপ করে ঘরে পানি পড়ে, আর তারা সেই পানি সেঁচতে ব্যস্ত থাকেন। মাথা গোঁজার একমাত্র আশ্রয়টিও পলিথিনে মোড়ানো, যেন কোনোভাবে বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেন।

সফিক চাচার নেই কোনো পুত্র সন্তান, নেই কোনো জমিজমা। এখন পর্যন্ত মেলেনি কোনো সরকারি সহায়তাও। ঘরে নেই পর্যাপ্ত খাবার, নেই ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তা। জীবিকার একমাত্র ভরসা স্থানীয় একটি চায়ের দোকানে পানি সরবরাহের কাজ, যেখানে দিনে মাত্র ৫০ টাকা আয় করেন। কিন্তু টানা বৃষ্টিতে সেই সামান্য আয়ের পথও বন্ধ।

অন্যদিকে তাঁর স্ত্রী একটি ভাঙা হাত নিয়েই সংসারের সব কাজ চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত আর নিজের কষ্ট ধরে রাখতে পারেননি। হাউমাউ করে কেঁদে শুধু একটি কথাই বললেন—”আমরা সাহায্য চাই।”

তাঁদের কোনো মোবাইল ফোনও নেই। ঠিকানা—দীঘা গ্রাম, আহসানগঞ্জ ইউনিয়ন, আত্রাই, নওগাঁ।

আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী এই অসহায় দম্পতির পাশে দাঁড়াই। মানবতা তখনই সার্থক, যখন বিপদে মানুষের হাত ধরে মানুষ।

মানুষ মানুষের জন্য। 🤲

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্রাইয়ের বন্যায় অসহায় সফিক দম্পতি: মাথার ওপর পলিথিন, ঘরে নেই খাবার, নেই কোনো সরকারি সহায়তা

আপডেট সময় : ০৪:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬