ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ, হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাড়ির মালিক মো. মতিউর রহমান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শৈলপাড়া রহিমপুর এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারীর দাবি। গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে একদল ব্যক্তি তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে জোরপূর্বক সীমানা প্রাচীর ও গেট নির্মাণ, ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করেন এবং ঘরের ভেতরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে যান। এতে আনুমানিক ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এ সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী জানান, ঘটনার সময় তাঁর বয়স্ক বৃদ্ধা মা এবং গৃহকর্মীসহ অন্যান্য সদস্যরাও বাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন অভিযোগকারী মো. মতিউর রহমান।

গৃহকর্মী সাহেদা খাতুন বলেন, অভিযুক্ত আসামী পাপিয়া ও তার স্বামী লোকবল নিয়ে গত শুক্রবার বাড়ির গেটের সামনে আসে। এসে আমাকে গেটের তালা খুলতে বলে। আমি খুলে রাজি না হওয়ায় আমাকে তারা গালিগালাজ করে। এমনকি আমাকে নানা ধরনের হুমকি ধামকি প্রদান করে।

এসময় তারা জোরপূর্বক গেটের তালা ভেঙে বসতবাড়িতে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। পরে মিস্ত্রি নিয়ে এসে দেয়াল ভেঙে গেট নির্মাণ ও সীমানা প্রাচীর নির্মাণ করে। এসময় মালিক পক্ষের বৃদ্ধা মা ছাড়া কেউ উপস্থিত ছিলেন না বলে তিনি জানান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি । তদন্তপূবক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০৮:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬