ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী
- আপডেট সময় : ০৫:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে সড়ক নির্মাণ কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ঠিকাদারি প্রতিষ্ঠান মায়া এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে সড়কটির নির্মাণ কাজ এগিয়ে চলছে।
কাজের গুণগত মান, পুরুত্ব ও বিটুমিনের ব্যবহার সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাবনার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম।
পরিদর্শনকালে সড়কের পুরুত্ব, বিটুমিনের ব্যবহারসহ নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজের মান ও নির্ধারিত পরিমাপের বিষয়গুলো যাচাই করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির নির্মাণ কাজ সুন্দরভাবে এগিয়ে চলছে। কাজের মান নিয়ে তাঁরা সন্তুষ্ট। তাঁদের প্রত্যাশা, নির্ধারিত মান বজায় রেখে নির্মাণ কাজ শেষ হলে দীর্ঘদিন সড়কটি ব্যবহার করা যাবে এবং চলাচলে দুর্ভোগ কমবে।
পাবনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, দাশুড়িয়ার একটি পরিত্যক্ত স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তরের সরকারি ইয়ার্ড হিসেবে বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা ও মিশ্রণের কাজ করা হয়। বিভিন্ন স্থানে সড়কের কাজে ব্যবহারের জন্য সেখানে প্রয়োজনীয় মালামাল প্রস্তুত করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যখনই মাঠ পর্যায়ে কাজ করতে যাই, তখন স্থানীয় জনসাধারণকে কাজের বিষয়ে বুঝিয়ে বলি। এতে তাঁরা কাজের গুরুত্ব বুঝতে পারেন এবং নির্মাণকাজে সহযোগিতা করেন। স্থানীয় মানুষের সহযোগিতা থাকলে কাজের মান বজায় রাখা ও সুন্দরভাবে কাজ সম্পন্ন করা সহজ হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান মায়া এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম নয়ন বলেন, সরকারি ছুটির দিনেও আমরা ঈশ্বরদীর সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে কাজ চালিয়ে যাচ্ছি। সড়কের পুরুত্ব নির্ধারিত মাপ অনুযায়ী রাখা হচ্ছে। পরিদর্শনেও সড়কের পুরুত্ব সঠিক মাপে পাওয়া গেছে।
তিনি আরও বলেন, শাহাপুর ইউনিয়নের গোলচত্বর এলাকায় রাজা সরদাররের বাড়ি থেকে মিজান সরদােোর বাড়ি পযর্ন্ত ৬৭০ মিটার কার্পেটিং এর কাজ দ্রুত এগিযে চলছে। সড়ক নির্মাণে কাজের মান বজায় রাখাকে আমরা গুরুত্ব দিচ্ছি। স্থানীয় মানুষের চলাচল নির্বিঘ্ন করা এবং তাঁদের প্রত্যাশা অনুযায়ী কাজ সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করা, নির্ধারিত পুরুত্ব বজায় রাখা এবং নির্মাণসামগ্রীর যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত তদারকি ও স্থানীয় মানুষের সহযোগিতার মাধ্যমে কাজটি মানসম্মতভাবে সম্পন্ন হবে এমন প্রত্যাশা তাঁদের।


















