ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

উদ্বোধনের কিছুদিন পরেই ধসে পড়ল শাহাগোলা-ভবানীপুর সড়কের তারাটিয়া বড় সেতুর অংশ, জনমনে আতঙ্ক

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা-ভবানীপুর সড়কের তারাটিয়া বড় সেতুর একটি অংশ উদ্বোধনের অল্প কিছুদিনের মধ্যেই ধসে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, টানা ভারী বৃষ্টির পর সেতুর একটি অংশ ধসে পড়ে, ফলে সড়কটি দিয়ে চলাচলকারী মানুষ ও যানবাহন ঝুঁকির মধ্যে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ নির্ণয় এবং প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে নির্মাণকাজের মান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে সেতু ধসের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উদ্বোধনের কিছুদিন পরেই ধসে পড়ল শাহাগোলা-ভবানীপুর সড়কের তারাটিয়া বড় সেতুর অংশ, জনমনে আতঙ্ক

আপডেট সময় : ০৮:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬