ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে ভুক্তভোগীদের ক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু চাল বিতরণের দাবিতে সোমবার বিকেলে উপজেলার কচুয়া ফেরিঘাট এলাকায় এক মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ভুক্তভোগী জেলেরা।

​মানববন্ধনে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কার্ডধারী জেলে মো. খোকন, ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিম ও মো. আজাহার আলী ফকিরসহ একাধিক নিবন্ধিত জেলে বক্তব্য দেন।

​সমাবেশে উপস্থিত কার্ডধারী জেলেরা অভিযোগ করেন, সরকারি নিয়ম ও তালিকা অনুযায়ী চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হচ্ছে। ফলে সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হয়েও প্রকৃত অনেক জেলে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

​মানববন্ধনে ১ নম্বর ওয়ার্ডের জেলে মো. খোকন বলেন, “আমরা কষ্ট করে নদীতে মাছ ধরে সংসার চালাই। সরকার আমাদের জন্য যে চাল পাঠায়, তা বিতরণ নিয়ে প্রতিবারই টালবাহানা করা হয়। এবারও চাল বন্টনে অনিয়ম করা হয়েছে, ফলে নিবন্ধিত অনেক জেলে খালি হাতে ফিরে গেছেন।”

​৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী জেলে মো. আব্দুর রহিম জানান, তারা কার্ডধারী প্রকৃত জেলে হলেও বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম থাকায় সময়মতো সরকারি বরাদ্দ পাচ্ছেন না। দ্রুত এই অনিয়মের তদন্ত করে প্রকৃত কার্ডধারী সকল জেলের মাঝে চাল বিতরণের জোর দাবি জানান তারা।

চাল বিতরণে অনিয়মের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. শামসুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ইউনিয়নে মোট ৫৫০ জন নিবন্ধিত জেলে কার্ডধারী রয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা মাত্র ১৮০ জনের বরাদ্দ পেয়েছি। প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ কম থাকায় বাকি জেলেদের চাল দেওয়া সম্ভব হয়নি।”

​তিনি আরও জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন, ফলে এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে ভুক্তভোগীদের ক্ষোভ

আপডেট সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬