ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় ভয়াবহ আগুন: পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি, পাশে নবাগত ইউএনও

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
  • আপডেট সময় : ০৭:১৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপাসিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ করেন।

প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে শুকনো খাবারসহ ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল ও মসলা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য ১০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

ত্রাণ বিতরণকালে নবাগত ইউএনও হাফিজুল হক বলেন, “এই আকস্মিক দুর্ঘটনায় ব্যবসায়ীদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। উপজেলা প্রশাসন শুরু থেকেই আপনাদের পাশে আছে এবং যেকোনো সংকটে সবসময় পাশে থাকবে। পরবর্তীতে আরও সরকারি বরাদ্দ আসলে তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।”

পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা পিআইও অফিসের কর্মকর্তাবৃন্দ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপাসিয়ায় ভয়াবহ আগুন: পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি, পাশে নবাগত ইউএনও

আপডেট সময় : ০৭:১৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬