সংবাদ শিরোনাম ::
কামুড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে রামেকে যুবক
রাজশাহী ব্যুরো :
- আপডেট সময় : ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
রাজশাহী জেলার চারঘাটে কামুড় দেওয়া রাসেলস ভাইপার মেরে হাসপাতালে নিয়ে এসেছেন শাহিনুর ইসলাম (৩০) । রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাইপুর গ্রামে ক্ষেতে কাজ করার সময় তাকে সাপটি কামুড় দেয়। শাহিনুর ইসলাম উপজেলার রাইপুর গ্রামের মো. কয়নানের ছেলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হাসপাতালরে জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১৩ নম্বর ওয়ার্ড ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক । তাকে রাসেলস ভাইপার কামুড় দিয়েছিল বলে জানা গেছে। তিনি সাপটি মেরে সঙ্গে নিয়ে এসেছেন।















