ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুই শ্রমিককে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান প্রার্থী এস এম রুবেল

মোঃ মোরশেদুল ইসলাম রবি, কাহালু প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের জয়তুল গ্রামের বাসিন্দা মোঃ ফেরদাউস আলম ও আব্দুর রহিম শেখ পুকুরে পুরাতন নেট অপসারণের কাজ করার সময় বিদ্যুতের শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, যুবনেতা ও প্রভাষক এস এম রুবেল। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।

এস এম রুবেল বলেন, “আহতদের চিকিৎসার বিষয়ে আমি সার্বক্ষণিক খোঁজ রাখছি। তাদের পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। মহান আল্লাহর কাছে তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা কর্মক্ষেত্রে বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুই শ্রমিককে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান প্রার্থী এস এম রুবেল

আপডেট সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬