ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান”

কুড়িগ্রামে দায়িত্বরত চিকিৎসক না থাকায় রোগীর মৃত্যু

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ১২:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. কালিপদ সরকারের দায়িত্ব থাকলেও তিনি ৫শ টাকার ভাড়ায় একজন ডিএমএফ পাশ ছাত্রকে জরুরী বিভাগে বসিয়ে রেখে শশুর বাড়িতে অবস্থান করেন।

এদিকে, শ্বাসকষ্টের এক রোগী নিয়ে তার স্বজনরা জরুরী বিভাগে আসে। জরুরী বিভাগের সামনে বারান্দায় ওই রোগী ১ ঘন্টা পড়ে থাকলেও ভাড়াটে ডিএমএফ রোগীকে দেখতে যাননি বলে অভিযোগ রোগীর স্বজনদের।

জানা যায়, রোগীর স্বজনরা ডিএমএফকে ডাকতে গেলে দুর্ব্যবহার করেন, এবং পরে দেখতে যান। এর কিছুক্ষণ পর শ্বাসকষ্টের ওই রোগী মৃত্যু বরণ করেন। রোগীর মৃত্যুর পর তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে জরুরী বিভাগে গেলে দায়িত্বরত চিকিৎসক না থাকার বিষয়টি বেরিয়ে আসে এবং ভাড়াটে ডিএমএফ রুবেল পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার রাতে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ওই ব্যাক্তির নাম জামাল বাদশাহ (৫৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা।

নিহত পরিবারের অভিযোগ, নিহত জামাল গত বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরি বিভাগের সামনে ১ ঘণ্টা অপেক্ষা করেও দেখা মেলে না চিকিৎসকের। পরে রুবেল নামের একজন ডিএমএফ পাস ছাত্র এসে রুগীকে দায়সারা ভাবে দেখেন, ততক্ষণে রুগীর মৃত্যু হয়। পরে অবস্থা বেগতিক দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও জরুরি বিভাগ জুটে আসেন। এসময় আরএমও হাসপাতালে এসে দায়িত্বরত চিকিৎসককে ফোন দিলে তিনি বাহিরে আছেন বলে জানান। ততক্ষণে খবর পেয়ে অনেক সাংবাদিকও জরুরি বিভাগে এসে উপস্থিত হয়।

এসময় সাংবাদিকরা ভারপ্রাপ্ত আরএমও এর কাছে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার রাতে কালিপদ সরকার নামের একজন এমবিবিএস চিকিৎসককে জরুরি বিভাগের দায়িত্ব দেয় হাসপাতাল কতৃপক্ষ। কিন্তু ওই চিকিৎসক হাসপাতালকে না জানিয়ে তার স্থলে একজন ডিএমএফ পাস করা ছাত্রকে দায়িত্ব দিয়ে লালমনিরহাটে তার ব্যক্তিগত চেম্বারে চলে যান।

অপর দিকে, ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালটির জরুরি বিভাগে একজন এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও, ৫০০ টাকার বিনিময়ে নিয়মিত ডিএমএফ পাস ছাত্রকে দিয়ে চালানো হয় জরুরি বিভাগ। এমন অভিযোগ অসংখ্য রোগীর স্বজন ও নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের অনেক কর্মচারী জানিয়েছেন। এতে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার অবহেলায় ঘটছে মৃত্যুর ঘটনা।

নিহত রুগীর স্বজন একরামুল হাসান বলেন, আমার ফুপার রাতে হঠাৎ শ্বাস কষ্ট দেখা দিলে হাসপাতালে নিয়ে আসি আমরা। পরে জরুরি বিভাগের সামনে প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাই না। পরে রুবেল নামের এক ডিএমএফ ডাক্তার এসে দেখতে দেখতে তার মৃত্যু হয়। ফুপার চিকিৎসার অবহেলায় মৃত্যু হলো। আর এমন যেন অমানবিক মৃত্যু কারও না হয় এই কামনা সরকারের কাছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ভারপ্রাপ্ত ডা. নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হাসপাতালে। কি কারণে দায়িত্বরত চিকিৎসক কতৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অর্থের বিনিময়ে কাউকে যদি জরুরি বিভাগে দায়িত্ব দিয়ে থাকেন তারও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে দায়িত্বরত চিকিৎসক না থাকায় রোগীর মৃত্যু

আপডেট সময় : ১২:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫