ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল-এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪জুলাই)অপরাহ্ন ৪:৩০ টায় টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও প্রাবন্ধিক খান মাহবুব।

তিনি বলেন, “রবীন্দ্র ও নজরুলের চেতনা সবার কাছে পৌঁছে দিতে হবে। এটি করতে পারলে সুন্দর বাংলাদেশ গঠন সহজতর হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল পরিষদের সভাপতি কবি অনীক রহমান বুলবুল, কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কুশল ভৌমিক, নজরুল গবেষক ও প্রাবন্ধিক আব্দুল গণি আল রুহী, ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু, প্রাবন্ধিক ড. আলী রেজা ও সময়ের সাহিত্যকণ্ঠ-পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল।

বক্তারা রবীন্দ্র-নজরুলের আদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন এবং তরুণ প্রজন্মকে বেশি করে সম্পৃক্ত করার কথা ব্যক্ত বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি-অধ্যাপক তরুণ ইউসুফ।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রায় দু’শতাধিক সুহৃদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান

আপডেট সময় : ০৯:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬