ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

দীর্ঘ দুই বছর পর ভারতে ভ্রমণ ভিসা চালু!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি যাত্রী প্রথম ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা যায়, বন্দর দিয়ে ভারতীয় যাত্রীদের আগমন তুলনামূলক বেশি। তবে বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে এখন পর্যন্ত চিকিৎসা ভিসার প্রাধান্যই বেশি দেখা যাচ্ছে। তবে ভ্রমণ ভিসা চালু হওয়ায় এখন থেকে বাংলাদেশি যাত্রী পারাপার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভ্রমণ ভিসায় প্রথম ভারতে যাওয়া যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ছয় মাসের মেয়াদে এই ভিসা পেয়েছেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই মো. আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার থেকেই ভ্রমণ ভিসায় বাংলাদেশি যাত্রীরা যাতায়াত শুরু করেছেন এবং ৮ জুলাই থেকে ভিসা হাতে পাওয়ায় যাত্রীদের সংখ্যা এখন আরও বৃদ্ধি পাবে।

​উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ভারত তাদের ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি এই কার্যক্রম পুনরায় চালু করা হয়। এর অংশ হিসেবে গত ২৮ জুন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হয় এবং ৮ জুলাই থেকে যাত্রীরা ভিসা পেতে শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘ দুই বছর পর ভারতে ভ্রমণ ভিসা চালু!

আপডেট সময় : ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬