নওগাঁ জেলার পোরশা উপজেলায় কৃষকদের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ
- আপডেট সময় : ১১:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরাপদ সবজি চাষে কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন শাক-সবজির উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।
পোরশা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মামুনুর আর রশিদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে মৌসুমি শাক-সবজির উন্নতমানের বীজ বিতরণ করা হয়। এ সময় সভাপতির বক্তব্যে মোঃ মামুনুর আর রশিদ কৃষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, উন্নত জাতের বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে অধিক ফলন অর্জন সম্ভব। পাশাপাশি তিনি কৃষকদের বাড়ির আঙিনা সহ পতিত জমি কাজে লাগিয়ে নিরাপদ ও বিষমুক্ত সবজি চাষে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বাজারজাত করে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন, যা তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় পোরশা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, পরিবেশবান্ধব চাষাবাদ এবং অধিক ফলনশীল শাক-সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করা হয়।















