সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলার রাণীনগর থানায় উদ্ধারকৃত গরুর প্রকৃত মালিকদের খোঁজে পুলিশ
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশের তত্ত্বাবধানে কয়েকদিন আগে রাণীনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে পরিচালিত এক সফল অভিযানে মোট ৬ জন গরু চোর/ডাকাতকে গ্রেফতার করা হয়। একই অভিযানে চুরি হওয়া ৫টি গরু উদ্ধার করা হয়েছে।
বর্তমানে উদ্ধারকৃত গরুগুলো রাণীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
যাদের গরু চুরি হয়েছে, তারা উদ্ধারকৃত গরুর ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। প্রকৃত মালিকানা প্রমাণ করতে পারলে প্রয়োজনীয় কাগজপত্র বা উপযুক্ত প্রমাণসহ রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ: ওসি, রাণীনগর থানা
মোবাইল: ০১৩২০-১২৩৬১৬
নওগাঁ জেলা পুলিশ প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত গরু হস্তান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছে।





















