নওগাঁর নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
সোমবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের সাংশৈল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বাসকি (২৬)। তিনি মৃত হাকিম বাসকির ছেলে এবং সাংশৈল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















