সংবাদ শিরোনাম ::
নওগার মান্দা উপজেলায় বন্যার্ত মানুষের পাশে মানবিক সহায়তা
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে টানা বৃষ্টি ও বন্যার কারণে বহু পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, স্যালাইন, নাপা ট্যাবলেট ও মুড়ি বিতরণ করা হয়েছে। এই সামান্য সহায়তা বন্যার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
স্থানীয়দের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা জরুরি।
দুর্গত মানুষের জন্য সবাইকে দোয়া করার পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।















