ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাল্টা দেখতে এসে ক্রেতা হচ্ছেন দর্শনার্থীরা, হানিফের বাগান ঘিরে বাড়ছে আকর্ষণ নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা পাবনায় নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে থানা ঘেরাও, দুপক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ ট্রেন স্টপেজ পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাবনা-ঢাকা ট্রেন চালু আজ, দাশুড়িয়ায় স্টপেজের দাবিতে মানববন্ধন  কাঁঠালিয়ায় ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী ও ভারতীয় নারী আটক ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক

নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন এর গারদবাজার এলাকা থেকে অদ্য ২০ নভেম্বর ২০২৬ ইং শুক্রবার স্থানীয় বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর।

এ সময় কন্যার পিতার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয় যে, কন্যার ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে বাল্যবিবাহের আয়োজন বা সহযোগিতা করবেন না। মুচলেকার শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবহিত করা হয়। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি।

এটি কন্যা শিশুর শিক্ষা,স্বাস্থ্য,নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের অন্তরায়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানান। এ ছাড়াও তিনি গত ১২ নভেম্বর ২০২৬ ইং শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর চরসুজাপুর ও কামারকোষা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(১) ধারার বিধান লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে মোট ৭টি মামলা করা হয় এবং সর্বমোট ৩৮,০০০ (আটত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রায় ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এসকল অনিরাপদ সংযোগ এর কারণে গ্যাস লিকেজ,অগ্নিকাণ্ড ও প্রাণহানির মতো দুর্ঘটনার ঝুঁকি তৈরি ও সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাকি দিচ্ছিল। সরকারি সম্পদের সুরক্ষা,রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান

আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬