ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনা সদরে জাসাসের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

শুকরাজ সোহেল, পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা সদর উপজেলা জাসাসের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) পাবনা সদর উপজেলার ৬১ নম্বর চকপৈলান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হাসান পরাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পাবনা সদর উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম তমাল, জাসাস নেতা শুকরাজ সোহেল, মোহাম্মদ ইমরান খান ইমুসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজায়নের মাধ্যমে যেমন কার্বন নিঃসরণ কমানো সম্ভব, তেমনি আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা যাবে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা সদরে জাসাসের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০৮:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬