সংবাদ শিরোনাম ::
পাবনায় কেন্দ্র কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
পাবনা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০২:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৪৪৪ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্র কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে জেলা সদরসহ ৯টি উপজেলা চত্বরে থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন নিবাহী অফিসা শামীমা সুলতানা ও সদর থানার ওসির ওশন আলী। জেলার ৫টি আসনের ৭০১ টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবে প্রায় ১৮শ ৭৩ জন পুলিশ এবং সাড়ে ৮ হাজার আনসার সদস্য। কেন্দ্রের আশেপাশেই থাকবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ টহলসহ ভ্রাম্যমান আদালত।















