ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

পাবনায় পৃথক অভিযানে  ২ মাদক কারবারি ও ২ মাদকসেবী আটক

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৯:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় সাত লিটার চোলাই মদ ও ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে রামেশ্বরপুর সরদারপাড়া গ্রামের রবিউল সরদারের ছেলে মো. মানিক সরকার (২৮)-এর বাড়ি থেকে সাত লিটার চোলাই মদ এবং রামেশ্বরপুর পুকুরপাড়া গ্রামের মৃত তসলিম ব্যাপারীর ছেলে মো. নুর আলম (২৬)-এর বাড়ি থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে দুই মাদকসেবীকে আটক করা হয়।

আটকরা হলেন, হেমায়েতপুর এলাকার ঝন্টু প্রামানিকের ছেলে মো. রুবেল প্রামানিক (৩৫) এবং শালগাড়িয়া ফরেস্ট এলাকার মৃত খোশালের ছেলে মো. মারুফ (৪২)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় পৃথক অভিযানে  ২ মাদক কারবারি ও ২ মাদকসেবী আটক

আপডেট সময় : ০৯:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬