ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ও তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চোলাই মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু ও শ্রীমতি আরতি হাসদার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের বাড়ি থেকে ২৭টি বড় সিলভারের পাতিল এবং ৯টি প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত মোট ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ৮ লিটার প্রস্তুত চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আইনানুযায়ী উদ্ধারকৃত আলামতের প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করা হয়। পরে অবশিষ্ট ৮০৫ লিটার ওয়াশ ও জাওয়া পরিবহন অনুপযোগী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে তা ধ্বংস করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা

আপডেট সময় : ০৭:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬