পোরশার ঘাটনগর পাহাড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর পাহাড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে মাননীয় সংসদ সদস্যের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি জনাব এস. এম. মর্তুজা মহাতাব উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
– জনাব আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শাহ্ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, পোরশা উপজেলা বিএনপি।
– জনাব মোঃ সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক, পোরশা উপজেলা বিএনপি।
– জনাব আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সহ-সভাপতি, পোরশা উপজেলা বিএনপি।
– আলহাজ্ব মোঃ আবুল হোসেন (বাবু), সাংগঠনিক সম্পাদক, পোরশা উপজেলা বিএনপি।
– জনাব মোঃ মোদাচ্ছের রহমান, সভাপতি, ঘাটনগর ইউনিয়ন বিএনপি।
– জনাব মোঃ আনোয়ার হোসেন মিল্টন, প্রধান শিক্ষক, পাহাড়িয়া পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং এলাকার সার্বিক শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজন: ঘাটনগর পাহাড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, পোরশা, নওগাঁ।















