ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) বিকালে তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন হেড অভ্ ডেলিগেশন অ্যাম্বাসেডর মাইকেল মিলার এ কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, পরিধি ও প্রক্রিয়া সম্পর্কেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

অপতথ্য, অপপ্রচার, সংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্র কর্তৃক বিজ্ঞাপনের অপব্যবহার, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম ও বেসরকারি সম্প্রচার মাধ্যমের আর্থিক ব্যবস্থা এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার স্বচ্ছতার বিষয়ে তিনি আলোচনা করেন। স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশের সুচর্চা থেকে শিক্ষা নেওয়ার জন্য কমিশন প্রস্তুত।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অভ্ ডেলিগেশন ডা. বার্ন্ড স্প্যানিয়ার, কমিশনপ্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ

আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪