ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত

‎গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় পৌরসভার তাললতা চত্বরে আয়োজিত পথসভায় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরা অংশ নেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণমানুষকে সঙ্গে নিয়েই দল এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, দেশের তরুণ সমাজকে নেতৃত্বে এনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনপিপির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

এ সময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
‎বৃষ্টি উপেক্ষা করেই বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পথসভা শুরু হয়ে তাললতা চত্বরে শেষ হয়।

এনসিপির এ পথসভাকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

পথসভা শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬