ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ‘চায়না দুয়ারি’ বা ম্যাজিক জালের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে ৫০টিরও বেশি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ২,৫০০ মিটার।

বুধবার (২২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় দুধকুমার নদের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন সরেজমিনে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।

অভিযান শেষে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “ক্ষতিকর ও অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে পুলিশ সর্বাত্মক আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই নদীর পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দুধকুমার নদের জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অত্যন্ত সময়োপযোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

আপডেট সময় : ০৬:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬