ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচি, শপথবাক্য পাঠ করালেন এমপি আনোয়ারুল ইসলাম

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই সমাধান—একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসী” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান স্বপন সরকার, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য অন্যতম বড় হুমকি। তাই মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, “মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।” তিনি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।

বিশেষ অতিথিরা বলেন, যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া সোনাহাট ইউনিয়নের যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়, “মাদকের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো সময়, যেকোনো স্থানে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, এমন জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচি, শপথবাক্য পাঠ করালেন এমপি আনোয়ারুল ইসলাম

আপডেট সময় : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬