ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

মসজিদের সরকারি অনুদান ও বেতন-ভাতা চেয়ে স্মারকলিপি

মোঃ রেজাউল করিম, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
  • আপডেট সময় : ০৬:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারস্থ বায়তুল ফালাহ জামে মসজিদকে সরকারি অনুদানের আওতায় অন্তর্ভুক্ত করা এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনের জন্য সরকারি বেতন-ভাতার ব্যবস্থা চালুর দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বী মো. খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ।
সভায় বক্তারা বলেন, গনিগঞ্জ বায়তুল ফালাহ জামে মসজিদটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হলেও নিজস্ব আয়ের উৎস সীমিত থাকায় ইমাম-মুয়াজ্জিনের বেতন-ভাতা, মসজিদের রক্ষণাবেক্ষণ ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে আর্থিক সংকট বিরাজ করছে।

এ অবস্থায় মসজিদটিকে সরকারি অনুদানের আওতায় এনে সরকার নির্ধারিত বেতন-ভাতার ব্যবস্থা দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।
এদিকে একই দাবিতে গনিগঞ্জ গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সরকারি বেতন-ভাতার সুবিধা পেলেও গনিগঞ্জ বায়তুল ফালাহ জামে মসজিদ এখনো সেই সুবিধার বাইরে রয়েছে।
তাই দ্রুত মসজিদটিকে সরকারি অনুদানের আওতায় এনে ইমাম-মুয়াজ্জিনের বেতন-ভাতার ব্যবস্থা কার্যকর করার জোর দাবি জানানো হয়।

আলোচনা সভায় বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, মসজিদের মোতাওয়াল্লি মো. আব্দুল লতিফ, সাবেক ইউপি সদস্য কবির আহমদ, হারুনুর রশীদ তালুকদার, আব্দুল মকব্বির, তাজির আহমদ, সাদ্দাম রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্ব ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মসজিদের সরকারি অনুদান ও বেতন-ভাতা চেয়ে স্মারকলিপি

আপডেট সময় : ০৬:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬