রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য নির্মিত করা হবে বিশেষায়িত হাসপাতাল
- আপডেট সময় : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য নির্মিত করা হইবে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতির উদ্যোগে মহানগরীর হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিটন এই ঘোষণা দেন।
নগরীর শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকবে।
লিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। এছাড়াও বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম।















