ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজাপুরে ৩ মাদক কারবারির কারাদণ্ড

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) এ অভিযানে ইয়াবা এবং মাদক সেবনের বিপুল পরিমাণ উপকরণসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​অভিযান পরিচালনা করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব।
​দণ্ডপ্রাপ্তরা হলেন:
​কালাম সরদার (পিতা: মৃত সামছু সরদার, সাং: কানুদাসকাঠি): ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
​মোসা: রুপিয়া বেগম (স্বামী: কালাম সরদার, সাং: কানুদাসকাঠি): ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
​শিউলি বেগম (স্বামী: কালাম সরদার, সাং: কানুদাসকাঠি): ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানুদাসকাঠি গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক সেবন ও কারবারের সাথে জড়িত থাকার দায়ে এবং অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন অনুযায়ী তাদের এই দণ্ড প্রদান করা হয়েছে।

​অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের কঠোর আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​প্রশাসন সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজাপুরে ৩ মাদক কারবারির কারাদণ্ড

আপডেট সময় : ০৭:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬