ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রুয়েটের শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে ২০২০-২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) রাতে হলের কমন রুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা হল জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষকবৃন্দ তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, “আজকের এই দিন তোমাদের দীর্ঘ সাড়ে চার বছরের পথচলার অর্জনের প্রতিফলন। এটি দুঃখের দিন নয়, বরং নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার আনন্দের দিন। তোমরা যখন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, তখন সবচেয়ে বেশি আনন্দিত হবেন তোমাদের শিক্ষকরা।”

তিনি বক্তব্যে নিজের হল জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও আসন্ন রুয়েটের কনভোকেশন ও হীরকজয়ন্তী উদযাপনে ২০ সিরিজের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দিলে উপস্থিত শিক্ষার্থীরা করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন।

আনুষ্ঠানিক সংবর্ধনার পাশাপাশি দিনব্যাপী ছিল নানা আয়োজন। ক্যারাম, দাবা, ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলা শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে।

বিদায় উপলক্ষ্যে বর্ণিল সাজে হল প্রাঙ্গণ সজ্জিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য দুপুর ও রাতে বর্ণাঢ্য প্রীতিভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, এ বছর শহীদ লেফটেন্যান্ট সেলিম হল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের মোট ১৮৪ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটের শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬